শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৬২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ | ৫:৫৯ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ৬২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জে ৬২ কেজি গঁাজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আব্দুর রহমান (২৫), মো. মহসিন (৩০), মো. ফুল মিয়া (৪০), দেলোয়ার হোসেন (২০), মোছা. মনোয়ারা বেগম (৫০), পপি আক্তার (২৩)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৮শ’ ৫৫ টাকাএবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, শুক্রবার র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল আড়াইহাজারের বিশনন্দি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন