শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গনপিটুনিতে যুবক নিহত, ৩ পথচারী আহত

রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ | ৩:৩৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে  গনপিটুনিতে যুবক নিহত, ৩ পথচারী আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে আসাদ (২৫) নামে এক যুবককে গণপিটুনীতে নিহত হয়েছে । শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

এ ঘটনায় তিনজন আহত হন। আহতরা হলেন- রাকিব, আজিজুল ও আরিফুল। এদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা ক্ষুদ্র ব্যবসায়ী (মেলায় বেলুন বিক্রেতা)। রাতে সোনারগাঁ মেলা থেকে বেচাবিক্রি শেষে বাড়ি ফিরছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এসময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সাথে থাকা সবকিছু চায় ছিনতাইকারীরা। তারা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে আলোপাথারী কোপায় ডাকাতরা।

এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা বটি নিয়ে বের হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় আসাদকে ধরে ফেললে তাকে গণপিটুনী দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশংকা জানক।

হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন জানান, ঘটনার সময় আশে-পাশে শত শত লোক জড়ো হয়ে গনপিটুনি দিলে আসাদ নিহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌছাঁর আগেই গনপিটুনিতে একজন নিহত হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তবে স্থানীয়রা জানিয়েছেন সে ছিনতাই কারী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন