মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেপ্তার ২

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | ৬:১১ পূর্বাহ্ণ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেপ্তার ২

বন্দরে বিভিন্ন মামলার মহিলাসহ ২ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর ২৫৭/১ উইলসন রোড একরামপুর এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রবিউল আউয়াল (৪২) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার কামাল মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাফিয়া বেগম (৩৮)।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে বুধবার দিবাগত রাতে বন্দর থানার একরামপুর ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন