মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাগাছিয়া ইউনিয়ন কাউন্সিল নিয়ে ধুম্রজাল

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | ৫:১৫ পূর্বাহ্ণ

কলাগাছিয়া ইউনিয়ন কাউন্সিল নিয়ে ধুম্রজাল

বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের কমিটি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ নিয়ে কমর্ী সমর্থকদের মধ্যে শংকা বিরাজ করছে। অভিযোগের তীর উঠেছে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেমের বিরুদ্ধে।

কাউন্সিলর তালিকা নিয়ে তারা স্বেচ্ছাচারিতা করেছে। প্রকৃত ত্যাগী আ’লীগারদের নাম না দিয়ে হাইব্রিট ও ভিন্ন দলের সমর্থক এমন ব্যাক্তিদের তালিকা করায় ক্ষোভ প্রকাশ করেছে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের কর্মী সমর্থকরা। এমন অভিযোগ করায় তারা রিতিমত হুমকি ধামকিরও শিকার হচ্ছেন। এমন কথাগুলো জানিয়েছেন আ’লীগ নেতৃবৃন্দরা।

এ ব্যাপারে কলাগাছিয়া আ’লীগের একটি পক্ষ জানান,কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম উভয়ে মিলে একটি মনগড়া কাউন্সিলর তালিকা তৈরী করে। এমন মনগড়া তালিকা জমা দিয়ে দ্রুতগতিতে কাউন্সিল দিয়ে তারা পূণরায় পূর্বের কুক্ষিগত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বহাল থাকতে চেষ্টা করেছেন।

তাদের উদ্দেশ্য সফল না হওয়ায় বিভিন্ন সময় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই এই কাউন্সিলর তালিকা স্বচ্ছভাবে সংস্করন করে কাউন্সিল অধিবেশনের স্থান পরিবর্তন করার দাবী রইল শীর্ষ নেতাদের উপর।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন