শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ২ দোকানিকে জরিমানা

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ৩:২০ পূর্বাহ্ণ

বন্দরে ২ দোকানিকে জরিমানা

বন্দরে একটি চাউল ও মুদি দোকানে অভিযান চালিয়ে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে বন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার সহকারি ভূমি কমিশনার সুরাইয়া ইয়াসমিন বন্দর বাজারস্থ আহমেদ রাইস এজেন্সিতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২ হাজার টাকা অর্থদন্ড করে।

পরে একই বাজারে অপর একটি মুদি দোকানে অভিযান চালিয়ে আরো ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন বন্দর থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন