বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তর বঙ্গের শীতার্তদের জন্য নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ২:৩৫ পূর্বাহ্ণ

উত্তর বঙ্গের শীতার্তদের জন্য নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে উত্তর বঙ্গের শীতার্ত মানুষের জন্য প্রথম ধাপে ৩৬০টি কম্বল প্রেরণ করা হয়েছে গতকাল।

নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম সিরাজুল মামুন ও মহানগর শাখা খেলাফত মজলিসের সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক মানবিক সহায়তায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানদের আহ্বান জানান।

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সংগঠন খেলাফত মজলিস অসহায় মানুষের জন্য অবিরত কাজ করে যাচ্ছে।

এই শীতে দরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তাসহ শীতবস্ত্র প্রদানের জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানান খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। এজন্য খেলাফত মজলিসের পক্ষ থেকে মানবিক সহায়তার একটি টীম গঠন করা হয়েছে।

শীঘ্রই দ্বিতীয় ধাপে শীতবস্ত্র পাঠানোর জন্য চলমান কার্যক্রমে শরীক হয়ে সহযোগিতা করতে চাইলে শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন খেলাফত মজলিসের কার্যালয়ে যোগাযোগ অনুরোধ জানান খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন