নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে রাসেল (২৮) নামে এক ডাকাত কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল ওই এলাকার আঃ হাই এর পুত্র।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার সাংবাদিকদেরকে জানান, ১৬ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকার নাজিরের মুদি দোকানে এবং রিকসা চালক নবী হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম ও থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেলকে গ্রেফতার করা হলে সে ওই ঘটনা গুলোসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা গুলোর সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মঙ্গলবার সকালে তাকে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।