আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দিন ব্যাপী আলোচনা সভা, কুচকাওয়াজ,ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমীন, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার প্রমুখ।
এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।