শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সম্মেলনে আওয়ামী লীগ নেতার মৃত্যু, সম্মেলন স্থগিত

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ৭:৩২ অপরাহ্ণ

আড়াইহাজারে সম্মেলনে আওয়ামী লীগ নেতার মৃত্যু, সম্মেলন স্থগিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলন স্থগিত ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন সম্মেলন মঞ্চে স্টোক করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ খবর সম্মেলন স্থলে পৌছালে সাথে সাথে সম্মেলন স্থগিত ঘোষনা করা হয়।

বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ‚ইয়া গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেলে বিশনন্দী ইউনিয়ন পরিষদ মাঠে বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্মেলন আয়োজন করা হয়।

বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সম্মেলনকে ঘিরে ওই দিন বিকেলে প্রার্থী সমর্থকদের মিছিলে মিছেলে পরিপুর্ণ হয়ে উঠে সম্মেলন মাঠ প্রাঙ্গন। অতিথিদের বক্তব্যপর্ব শুরু হয়।

এর মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন মঞ্চে উঠেই ঢলে পড়ে যান। সাথে সাথে তাকে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ খবর সম্মেলন মঞ্চে পৌছালে সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভপতি নজরুল ইসলাম বাবু সম্মেলন স্থগিত ঘোষনা করেন। মোবারক হোসেনকে গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় ঈদমাঠে জানাযা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন