শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ব্যবসায়ী মোমেন হত্যার আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দী

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ৭:২২ অপরাহ্ণ

আড়াইহাজারে ব্যবসায়ী মোমেন হত্যার আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী মোমেন (৩২) হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী রাহাত (১৯) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন।

মঙ্গলবার আদালতে প্রেরণের পর ওই দিন বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট মোঃ ইমরান মোল্লার নিকট গ্রেফতারকৃত রাহাত এ জবানবন্দী দিয়েছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মামুন মিয়া জানান। এর আগে সোমবার রাতে আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক রাহাতকে গ্রেফতার করেন।

জানা গেছে , গত ৭ অক্টোবর (শুক্রবার) ভোর ৪টায় আড়াইহাজার থেকে ভুলতা গাউছিয়ায় কাঁচা মাল আনার জন্য যাওয়ার পথে উপজেলার ঝাউগড়া নামক স্থানে অটো রিকসা আটকিয়ে এক দল সশস্ত্র ডাকাত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজউদ্দিনের ছেলে এবং স্থানীয় শালমদী বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোমেন (৩২) কে ছুরিকাঘাতে হত্যা করে। এ সংক্রান্তে ওই দিনই নিহত মোমেনের ভাই আলমগীর বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, রাহাতের স্বীকারোক্তি অনুযায়ি জড়িত সকল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন