শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ৩:৪৬ পূর্বাহ্ণ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

বন্দরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মৃত ইদ্রিস বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল মিয়া (৩৮) ও একই এলাকার মৃত নিজাম উদ্দিন মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৮) সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মামুন (৪০) ও কেওঢালা এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে মেহেদী হাসান। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন