শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রোপা ও বোনা আমনের লক্ষমাত্র অতিক্রম, কৃষকের মুখে হাসি

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৬:২৯ অপরাহ্ণ

আড়াইহাজারে রোপা ও বোনা আমনের লক্ষমাত্র অতিক্রম, কৃষকের মুখে হাসি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোপা ও বোনা আমনের চাষ ও ফলন লক্ষমাত্রা অতিক্রম করেছে। ফলে কৃষাণ কৃষাণীদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। ইতি মধ্যেই বোনা আমনের ফলন ঘরে উঠে গেলেও রোপা আমনের কাটা মাড়াই এখনো চলছে।

এ বছর আড়াইহাজারের সব এলাকাতেই কম বেশি বোনা ও রোপা আমনের চাষ করেছেন কৃষকেরা। ফলন ও হয়েছে ভালো। উপজেলার কামরানীরচর, পাঁচগাও, জালাকান্দি, কল্যাণদীসহ বেশ কিছু এলাকায় আগে থাকতেই রোপা আমনের চাষ হয়ে আসছিল। কিন্তু এ বছর কম বেশি সব এলাকাতেই রোপা ও বোনা আমনের চাষ করা হয়েছে।

 সরেজমিনে গিয়ে উপজেলার ফাউসা, কলাগাছিয়া, নগর জোয়ারসহ বিভিন্ন এলাকায় এ রকম চিত্রই চোখে পড়েছে। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকীর দেয়া তথ্য মতে চলতি বছর ১ হাজার ৭শ ৯০ হেক্টর জমিতে রোপা আমনের চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উৎপাদন হয়েছে ৫হাজার ৩শ ৩৪ মেট্রিক টন ধান। আর বোনা আমন অতীতে ২হাজার ৪শ হেক্টর জমিতে চাষ হওয়ার লক্ষমাত্রা থাকলেও চাষ হয়েছিল মাত্র ২ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে।

এ বছর আরো অধিক পরিমাণ জমিতে চাষ হয়েছে। ফলে বোনা আমনের ফলন হয়েছে ২ হাজার ৭শ মেট্রিক টন। বিভিন্ন এলাকার রোপা ও বোনা আমন চাষিদের সঙ্গে কথা বলে জানা যায় যে, এ এলাকায় ইরি বোরো ধানের চাষের প্রচলন শুরু হওয়ার পর থেকে কৃষকেরা বোনা আমন ধানের চাষের কথা প্রায় ভুলতেই বসেছিল। জমি গুলোকে একফসলী জমি হিসেবেই ধরে নেয়া হয়েছিল।

কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারকী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও উৎসাহে এখন থেকে আবারো বোনা আমন চাষে মনোযেগি ও উৎসাহিত হয়েছেন তারা। আল্লাহর অশেষ রহমতে ফলন ও ভালো হয়েছে। আগামীতেও তারা রোপা ও বোনা আমনের চাষ করবেন বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন