শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বিদ্যালয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৪:৪২ পূর্বাহ্ণ

বন্দরে বিদ্যালয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

বন্দরে বিদ্যালয়ে সহপাঠিদের সাথে স্কাউট করার সময় হঠাৎ স্টোকে আক্রান্ত হয়ে মাহিকা (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রী মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে। সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনাটি ঘটে।

উপস্থিত শিক্ষার্থী ও স্কুল শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় স্কুল ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক উল্লেখিত শিক্ষার্থীকে মৃত ঘোষনা করে। নিহত স্কুল ছাত্রী মাহিকা বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার দিনমজুর মান্নান মিয়ার মেয়ে।

স্কুল ছাত্রী মৃত্যু বরণের খবর পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রী দিনমজুর পিতা মান্নান বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, স্কুল ছাত্রী মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় নিহত স্কুল ছাত্রী পিতা সংশ্লিস্ট প্রশাসনের কাছে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করে।

পরে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদানের পর বাদ আছর স্থানীয় এলাকায় স্কুল ছাত্রীর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন