বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে গাড়ি কম থাকায় পায়ে হেটে কর্মস্থলে গিয়েছে সাধারণ মানুষ। শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত এমন চিত্র দেখা যায়।
বেসরকারী অফিসের কর্মকর্তা আহসান জানান, আমরা সাধারণ মানুষ পড়ছি বিপদে। আরেক জনের চাকরি করি এই পরিস্থিতিতে অফিসে না গেলেও বেতন কাটা দিব। অফিসকে জানাইলাম সড়কে অনেক পুলিশ। গাড়ি নাই। কীভাবে আসব। তারপরেও অফিস থেকে বলছে যেকোনো উপায়ে আসতে নাহলে বেতন কেটে দেওয়া হবে।
নারী গার্মেন্টস কর্মী জানান, সকালে ৭ থেকে গাড়ির জন্য অপেক্ষা করছি কিন্তু এখনো কোনো গাড়ি পাচ্ছি না। এখন কি করবো পেটের দায়ে চাকরি বঁাচাতে হলে তো আমার জাওয়াই লাগবো। অফিসে কী আমাগো গরিব মানুষের কথা বুঝবে। এমনিতেই দেরি হইয়া গেছে এখন অফিসে পায়ে হাইটা যাইতে ৪৫ মিনিট সময় লাগব।
তিনি আরো বলেন এখন অফিসে ঢুকলে উপস্থিত লেট দেখাইব তখনই তো জরিমানা হইয়া যাইব। এখন না গেলে তো পুরাই কাইট্টা দিব। এখন যাও একটু পামু তখন তাও পাইতাম না।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে তাই অনেক মানুষ হেটেই যার যার কর্মস্থলে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা কাউকে কোথাও যেতে বাধা দেই নেই। সন্দেহ হলে আমরা তাকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছে।