বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক এড. খলিলুর রহমান

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ২:১১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক এড. খলিলুর রহমান

গণতন্ত্র মঞ্চের নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট খলিলুর রহমান। শনিবার (১০ ডিসেম্বর) থেকে পরবর্তী এক মাসের জন্য তিনি মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এরআগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মঞ্চের সদ্য বিদায়ী সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মঞ্চের নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী পরিচালক অঞ্জন দাস, নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবদুল মোতালেব ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মোক্তার হোসেন প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন