নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এম এ মোতালিব ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু (এমপি )।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের বিদায়ি সভাপতি আলহাজ্ব আঃ মোতালেব ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেয়র আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী খুরশিদ আলম সরকার, সহসভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম৷ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল ( ভিপি জুয়েল) , হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে হাইজাদী ইউনয়ন আওয়ামীলীগের নতুন কমিটিতে সাবেক সভাপতি আলহাজ্ব আঃ মোতালেব ভূঁইয়াকে পূণরায় সভাপতি ও জুনায়েত ভূঁইয়া প্রিন্সকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।