শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিদেশী মদ ও বিয়ারসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | ৫:২৫ অপরাহ্ণ

আড়াইহাজারে বিদেশী মদ ও বিয়ারসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহজারে বৃহস্পতিবার অভিযান চালিয়ে বালুয়াকান্দি এলাকা থেকে ১৯৭ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশী মদসহ বিয়ার আলআমিন এর স্ত্রী আকলিমা আক্তারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর এসআই পঙ্কজ ঘোষ জানায়, বৃহস্প্রতিবার রাত ২ টা ৫০ মিনিটে গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার বালুয়াকান্দি গ্রামের ধৃত আসামীর বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী নিসিদ্ধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে। এ বিষয়ে তথ্য পেয়ে উধর্ধতন কতৃপক্ষকে অভিহিত করে দ্রæত সঙ্গীয় ফোর্সসহ দুই আসামী পলায়ন চেষ্টাকালে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে পলাতক আসামীর নাম ঠিকানাসহ আসল তথ্য। পলাতক আসামী আলামিন (৪০), আকলিমা আক্তারের স্বামী। সে বিশনন্দী পূর্বপাড়ার বজলুর রহমানের ছেলে। অতঃপর আসামী বসত ঘর তল্লাসী করে খাটের নিচে থেকে ১৯৭ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশে মদ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানান, গ্রেফতারকৃত আকলিমা আক্তারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিভিন্ন পরিবহনে করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। স্থানীয়রা জানান, আলআমিন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে বিয়ারসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন