শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সালাম চেয়ারম্যান এর নির্দেশে ১০ ডিসেম্বর রাজধানীর প্রবেশ মুখ মদনপুরে অবস্থান করবে ১ হাজার যুবক

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৬:০৮ পূর্বাহ্ণ

সালাম চেয়ারম্যান এর নির্দেশে ১০ ডিসেম্বর রাজধানীর প্রবেশ মুখ মদনপুরে অবস্থান করবে ১ হাজার যুবক

১০ ডিসেম্ব ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে সারাদেশে। বিএনপি আগে থেকেই ঘোষনা দিয়ে রেখেছিলো ১০ ডিসেম্বরের পড়ে দেশ চলবে খালেদা জিয়ার কথায়। তবে ১০ ডিসেম্বর যতই ঘনিয়ে আসছে ততই যেনো সুর নরম করছে বিরোধী দল বিএনপি।

দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কঠোর অবস্থানের কারনেই হয়তো দলটি কিছুটা নমনীয়তার পথ বেছে নিয়েছে। ইতিমধ্যেই ১০ ডিসেম্বরকে ঘিরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন পারা মহল্লা থেকে শুরুকরে ঢাকায় ঢুকার প্রবেশমুখ গুলোতে ৯ তারিখ থেকেই সতর্কতার সাথে অবস্থান নিতে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম প্রবেশ মুখ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনপুর বাসস্ট্যান্ড। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে ভৌগলিক কারনে মদনপুর ইউনিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ঢাকা-চট্টগ্রাম মহাসরকটি এই ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে তাই মদনপুর সহ সমগ্র বন্দর উপজেলার রাজনৈতিক কেন্দ্রবিন্দু এই মদনপুর বাসস্ট্যান্ড।

সমগ্র বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে একমাত্র নৌকার চেয়ারম্যান হিসেবে মদনপুর ইউনিয়নে তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করছেন বন্দর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী এম এ সালাম। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত।

চেয়ারম্যান সালামের রয়েছে বিশাল কর্মীবাহিনী যারা তার নির্দেশে দলীয় যেকোনো মিটিং মিছিলে শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে ইতিমধ্যেই তাদের শক্তিশালী অবস্থান জানান দিতে শক্ষম হয়েছে। আর এবার তাই ১০ ডিসেম্বর বিরোধী দলের উচ্চাকাঙ্খা মোকাবেলায় সালাম চেয়ারম্যান
বেছে নিয়েছেন তার সেই তরুন তুর্কীদের যাদের সবারই অবস্থান মদনপুরে। সূত্রমতে জানাযায় সেদিন গাজী এম এ সালামের অনুগামীদের মধ্যে শুধুমাত্র ৫ তরুন তুর্কীকেই নির্দেশ দেয়া হয়েছে ১ হাজারের অধিক যুবকের সমাগম নিশ্চিত করতে। এছাড়া মদনপুর সহ সমগ্র বন্দরে সালাম অনুগামী যারা রয়েছে সাংগঠনিক ভাবে তাদের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা। বিশেষ করে ছাত্রলীগকে সাথে নিয়ে সেদিন মাঠে থাকবে চেয়ারম্যান সালামের আপন ছোটভাই নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলীনূর।

মদনপুরে গাজী এম এ সালামের নির্ভর‍যোগ্য তরুন তুর্কীদের মধ্যে অন্যতম পাচজন হলেন-নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইফুল ইসলাম পলাশ। যুবলীগ নেতা গাজী রাশেদুল ইসলাম রাসেল। মদনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক মামুনূর রশিদ। যুবলীগ নেতা পারভেজ হাসান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন