শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৪:১৬ পূর্বাহ্ণ

বন্দরে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

বন্দরে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ৫৭ নং লক্ষণখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বসির আহমেদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনায়েত হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ নূর হোসেন, সাংবাদিক আতাউর রহমান, লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাবউদ্দিন, মোঃ মোতালেব হোসেন মেম্বার , এসএমসির সহসভাপতি মোঃ শাহ শফিউদ্দিন, মোঃ মাহবুব হোসেন, মোঃ জামান, শিক্ষক শাহীনা আক্তার, নূরে আলম শ্যামল ও আফরিদা তাবাসসুম অর্ণা।

দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আবদুল্লাহ। পরে প ম শ্রেণির ৩৮ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান ও তবারক বিতরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন