শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মদনপুরে হাজ্বী সালেহা খাতুনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ৩:২৭ পূর্বাহ্ণ

মদনপুরে হাজ্বী সালেহা খাতুনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল

মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী এম এ সালাম এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলীনূর এর রত্নগর্ভা “মা” (হাজ্বী সালেহা খাতুন) এর ৫ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর ) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইফুল ইসলাম পলাশের উদ্যোগে মদনপুর ইউনিয়নের কেওঢালা মাদ্রাসা জুন নুরাইনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন