শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ২:১২ পূর্বাহ্ণ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৬ পলাতক আসামীকে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গত রোববার (৪ ডিসেম্বর) রাতে বন্দর থানা বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার সামু ওরফে সামছুল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাবেদ মিয়া (২৪) একই থানার মাহামুদনগর কলাবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (২২) বন্দর কলোনী এলাকার আব্দুল হাই প্রধানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পলাশ (৫২) কুশিয়ারা এলাকার বশির আহাম্মেদ মিয়ার ছেলে অভি বাজুরবাগ এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী সানু মিয়া ও মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হানিফ (২৭)।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন