আড়াইহাজারে বে-পরোয়াভাবে বিএনপির নেতা কর্মী গ্রেফতার এর ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। ঢাকার ১০ ই ডিসেম্বরের বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্থ ও বানচাল করারা উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে তাদের এই দাবি।
কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার জানান, ১০ ডিসেম্বর শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্থ ও বানচাল করার লক্ষ্যে স্বৈরাচার সরকার পুলিশ অভিযানের আমার নিজ এলাকা আড়াইহাজারসহ সাথে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠন নেকাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানী ও গন গ্রেফতার করছে । তিনি এর তীব্র নিন্দা জানান।
তিনি আরও জানান, পুলিশের এই তান্ডব লীলা বন্ধ করে দেশ নেত্রী বেগম খালদা জিয়াসহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি ।