আড়াইহাজার থানা পুলিশ রাহিমা (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। শনিবার (৩ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত রাহিমা বিশন্দী গ্রামের হযরত আলীর স্ত্রী।
জানা গেছে, আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. নূরে আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার রাত ৯.১৫ মিনিটে গোপন সংবাদ এর ভিক্তিতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী মধ্যপাড়া এলাকায় হযরত আলীর বাড়ির উঠানে নিষিদ্ধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী রাহিমাকে রবিবার কোর্টে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে।