মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৪:১০ পূর্বাহ্ণ

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে যথাযথ মর্যাদায় “বিশ্ব প্রতিবন্ধী দিবস” পালন করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বন্দরে হাসিনা অটিজম চাইল্ড কেয়ার প্রাঙ্গনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও মত বিনিময়, প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা , র‍্যালী ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে আনন্দমেলা।
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের শিক্ষক ও শিক্ষয়িত্রী ও অভিভাবক বৃন্দ।

এসময় উপস্থিত অতিথি ও অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষয়িত্রীরা বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। পরবর্তীতে কেক কেটে সবাই আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার ও উন্নতি সাধন নিশ্চিতের লক্ষ্যে ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন