মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | ৫:৩৭ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে না’গঞ্জ  জেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া

মুক্তিযোদ্ধা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) বাদ আসর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আয়োজন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, সদর সাংগঠনিক কমান্ডার নুর হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার-২ মোহাম্মদ আলী ও সোনারগাঁও উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ ওসমান সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন