মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গণসমাবেশ ঘিরে দুই বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি

বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | ৫:২৩ পূর্বাহ্ণ

গণসমাবেশ ঘিরে দুই বিষয় মাথায় রেখেই  প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি

আগামী ১০ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে একদিকে মামলা আতঙ্ক অন্যদিকে কঠোর বাঁধা আসবে-এমন আশঙ্কা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে নতুন করে ৭টি মামলা দায়ের করা হয়েছে। মামলা আসামি করা হয়েছে ৭৭৪ জনকে। ইতোমধ্যে ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আর ১০ ডিসেম্বরকে সামনে রেখে ব্যাপক হারে ধরপাকড় হতে পারে। তাই গ্রেপ্তার এড়িয়ে গণসমাবেশের প্রস্তুতি নিতে হাইকমান্ড থেকে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে পরামর্শ দেওয়া হয়েছে দলীয় একটি সূত্রে জানা গেছে।

জানাগেছে, ১০ ডিসেম্বর ঢাকায় ‘ঐতিহাসিক’ গণসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই ঐতিহাসিক গণসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির প্রতিটি ইউনিট, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করছে। বিএনপি’র নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এসব প্রস্তুতি সভায় যোগ দিচ্ছেন।

প্রস্তুতিসভা গুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুনির্দিষ্ট বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেছেন। সমাবেশের দিন কারা কোথায় থাকবেন, কীভাবে সমাবেশে আসবেন সে ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়নি । তবে কেন্দ্রীয় হাইকমান্ডের সাথে আলোচনা করে গণসমাবেশের কয়েকদিন আগেই নির্দিষ্ট স্থান নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন গুলোকে জানানো হবে। এবং এই গণসমাবেশের আগে পরে কেউ মামলা হামলা শিকার হলে তাদের সকল দায় দায়িত্ব বিএনপি বহন করবে বলে দলীয় সূত্রে জানায়।

সূত্রে আরও জানা গেছে, ১০ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি পৃথক পৃথক ভাবে তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ঢাকার গণসমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া রয়েছে। এছাড়া প্রস্তুতি সভায় গ্রেফতারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গত সোমবার ( ২৮ নভেম্বর ) বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১০ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যার যার অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সামনে। সেই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের গুলোকে আগামী ১০ই ডিসেম্বরের গণসমাবেশকে যে কোন মূল্যে সফল করার লক্ষ্যে দিকনির্দেশ মূলক বক্তব্য রেখেছেন বলে উপস্থিত কয়েকজন বিএনপি নেতা জানিয়েছেন।

এছাড়াও নারায়ণগঞ্জে ও ঢাকা বিএনপির পার্টি অফিসে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন গুলোর সাথে দফায় দফায় প্রস্তুতিমূলক সভা ও মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লক্ষ্যে একটাই গণসমাবেশকে সফল করা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন