শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হত্যা মামলার পলাতক আসামী হোসেন গ্রেফতার

আড়াইহাজার সংবাদদাতা

শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ

আড়াইহাজারে হত্যা মামলার পলাতক আসামী হোসেন গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৈশপ্রহরীর সহকর্মী হত্যার অভিযোগে হোসেনকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে হোসেনকে গ্রেফতার করা হয়। হোসেন আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আগুয়ানন্দী গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ২৩ নভেম্বর আড়াইহাজার উপজেলার উচিৎপুরা বাজারে বাজার পাহাড়ার সময় কথা-কাটাকাটির এক সময় হোসেন অপর প্রহরী হোসেন আলী উপর ক্ষিপ্ত হয়ে হাতের টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।

পরে হেসেন আলী মারা যায়। পলাতক আসামী খোঁজে বের করার জন্য র‌্যাব এর সদস্য কাজ শুরু করে। অবশেষে হত্যার দুইদিন এর মধ্যে আসামী ধরতে সক্ষম হয় । ঢাকা থেকে হোসেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আড়াইহাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, হোসেন কে আদালতে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন