শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

আড়াইহাজার সংবাদদাতা

শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ

আড়াইহাজারে চালককে অজ্ঞান  করে অটো ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালককে অজ্ঞান করে অটো ছিনতাই এর ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার কালিবাড়ি এলাকা থেকে অটো চালক জসিমকে (৫০) উদ্ধার করা হয়। জসিম উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় মনোহরদীর শব্দর আলীর ছেলে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় জসিম জীবিকার তাগিদে অটো নিয়ে সকালে বাসা থেকে বের হয় এরই মধ্যে কোন এক সময় ছিনতাইকারীর দল জসিম কে অজ্ঞান করে উপজেলার কালিবাড়ি এলাকায় ফেলে অটো নিয়ে পালিয়ে যায়। দুপুর ১২ টায় স্থানীয়দের সহায়তায় জসিমকে কালিবাড়ি এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন