শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পূর্বশত্রুতায় এক পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | ৮:২২ অপরাহ্ণ

আড়াইহাজারে পূর্বশত্রুতায় এক পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী গ্রামে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই গ্রামের জাইদুলের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী বুধাই ওরফে বুইদ্দার পরিবারের খূঁটি নাটি বিষয় নিয়ে দীর্ঘ দিনের শত্রুতা চলছে। এরই জের ধরে বুধাইয়ের ছেলে ইসহাক, নাইম গং জাইদুলের বাড়ীতে গিয়ে তার পরিবার বর্গের উপর হামলা করে।

এতে জাইদুলের স্ত্রী নুরুন্নাহার, মেয়ে জুই, ছেলে শরীফ এবং শ্যালকের স্ত্রী জেসমিন রক্তাক্ত ও নীলা ফুলা জখমে আহত হয়। তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত নুরুন্নাহার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন