শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | ৮:৩৫ পূর্বাহ্ণ

বন্দরে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার গেপ্তার করা হয়েছে। এসময় আরও এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা রসুলপুর এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী ইমান হোসেন (২৫) ও শরীয়তপুর জেলার সদর মডেল থানার শিবপুর রনখোলা এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মহসিন হোসেন (২৪)।

পলাতক মদাক ব্যবসায়ী হলো- বন্দর উপজেলার গোকুল দাশেরবাগ এলাকার বাসিন্দা চিহ্নিত মাদক সম্রাট ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কবির হোসেন।

সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ঢাকেরশ্বরী রশিদ চেয়ারম্যানের অনস্টার মশার কয়েল কারখানার সামনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৭-৯৯৪৬) থেকে তাদের ওই গাঁজাসহ গ্রেপ্তার কওে র‍্যাব-১১। এসময় র‍্যাব মাদক মাদক বহনকৃত প্রইভেটকারটিও জব্দ করে।

গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ আদমজী নগরের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ী কবির মেম্বারসহ ৩ জনকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ২৭(১১)২২।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন