আড়াইহাজারে মিলন (৪৭) নামের এক ব্যবসায়ীকে রড় দিয়ে উপযুর্পরি পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে আড়াইহাজার পৌরসভাধীন ছোট দিঘিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতের স্ত্রী নীলুফা আক্তার বলেন, আমরা পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে ছোট দিঘিরপাড়া এলাকায় বসবাস করে আসছি।
প্রতিপক্ষ স্থানীয় ইদ্রীস আলীর ছেলে জাকির, শাহজালাল ও বেনু মিয়ার ছেলে সুমন নানা অযুহাতে আমাদের সঙ্গে সর্বদা বিরোধ পূর্ণ মনোভাব পোষণ করে আসছে। বিভিন্ন সময় তারা আমাদের পরিবারের সদস্যদেরকে নানাভাবে নিযার্তন করছে। তবে ভয়ে তাদের বিরুদ্ধে আমরা কোন প্রকার প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না। এতে তারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বাড়ির সীমানা নির্ধারনের অযুহাতে তারা আমার অসুস্থ্য স্বামী মিলনের ওপর অর্তকিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে রড দিয়ে বেধরক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি। তবে অভিযুক্ত জাকির হোসেন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি বা তার কোন লোকই কারোর ওপর হামলা করেনি। তার দাবী, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি)
আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।