নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পুনরায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল)কে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগি সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। (২১ নভেম্বর) সোমবার বিকেলে ধামগড় ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইফুল ইসলাম পলাশ ও মদনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী গাজী রাশেদুল ইসলাম রাসেল এর নেতৃত্বে একটি বিশাল মিছিল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়।
উক্ত মিছিলে অন্যান্য নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন মদনপুর মদনপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সজীব হোসেন অর্নব, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গাজী শাহ আলম,মদনপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ,যুবলীগ নেতা আশিক সহ অনেকে।