শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে ভক্তদের আনন্দ র‍্যালী

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

সোমবার, ২১ নভেম্বর ২০২২ | ৫:৪০ অপরাহ্ণ

আড়াইহাজারে আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে ভক্তদের আনন্দ র‍্যালী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আর্জেন্টিনার ৫৬০ ফুট লম্বা বিশাল এক পতাকা নিয়ে আনন্দ র‍্যালী প্রদর্শণ করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও ম্যারাডোনা-মেসি ভক্তরা। সোমবার বিকেল ৩ টায় কয়েক হাজার সমর্থকের এক জনশ্রোত হয় এ র‍্যালীতে।

আড়াইহাজারের পরিচিত মুখ, স্থানীয় মাঠের এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়ার ও আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হারুন সোহার নেতৃত্বে এ র‍্যালীটি প্রদর্শিত হয়।

র‍্যালীটি শহীদ মঞ্জুর ষ্টেডিয়াম থেকে শুরু হয়ে আড়াইহাজার বাজার হয়ে পায়রা চত্ত্বর প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু পাশে দাঁড়িয়ে পথচারী ও আশেপাশের উৎসুক লোকজন র‍্যালীটি দেখতে থাকেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন