শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৯০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক

সোমবার, ২১ নভেম্বর ২০২২ | ৮:৩৫ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ৯০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। রোববার (২০ নভেম্বর) রাতে বালুয়াকান্দি এলাকা থেকে শাহপরান (২৫) নামের মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার এর নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াইহাজার থানাধীন বালুয়াকান্দি জনৈক আব্দুল বারেকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে বিশনন্দী গ্রামের (পশ্চিম পাড়া) ফজর আলীর ছেলে শাহপরান কে ৯০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করেন।

ওসি আজিজুল হক হাওলাদার জানান, ধৃত মাদক কারবারি শাহপরান এর সহযোগী আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের দানিস মিয়ার ছেলে ইয়াসিন (৩২)। সে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উক্ত ঘটনায় আড়াইহাজার থানায় ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক তদন্তের ব্যবস্থা করা হইয়াছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন