নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযানে আব্দুল আলীম (৩৩) নামে শীর্ষ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা। এ ঘটনায় ব্যার -১১ উপ পরিদর্শক এ টি এম শহীদুল ইসলাস বাদী হয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে।
শুক্রবার রাতে র্যাবের সহকারি পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে রোববার সন্ধায় বিষনন্দি ফেরিঘাট এলাকায় তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে ৯২ কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ, নগদ ১০ হাজার ৮শ’ ৭০ টাকাসহ একটি মোবাইল ফোন জব্দ করে।
পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার সাতাশ লাখ ৬০হাজার টাকা। আটক আব্দুল আলীম টাঙ্গাইল জেলার ধরবাড়ি থানার বীরতার গ্রামের আব্দুল সামাদ মিয়ার ছেলে।
করা হয়।
র্যাবের সহকারি পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আব্দুল আলীম পেশাদার মাদক বিক্রেতা। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে বিভিন্ন পরিবহনে করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।