নারায়ণগঞ্জের আড়াইহাজারে দূর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়ায় সামান্য কচুরীপানা ছড়ানোকে কেন্দ্র করে আপন চাচাতো বোন সুমি আক্তার (১৮) কে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছে জজ মিয়া নামে এক বখাটে। সেই সাথে পিটিয়ে আহত করা হয়েছে চাচি হালিমা বেগম (৩৪) কে ও।
গুরুতর আহত অবস্থায় মা- মেয়ে দুজনেই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার ( ২০ নভেম্বর) দুপুরে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের বাবুলের মেয়ে সুমি আক্তার (১৮) নদীর পাড়ে কচুরীপানা ছড়ানো কে কেন্দ্র করে তারই আপন চাচা সুরুজ মিয়ার ছেলে জজ মিয়া ওই মেয়েকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনা দেখে ফেলায় এবং প্রতিবাদ করায় তার মা হালিমাকেও পিটিয়ে আহত করে জজ মিয়া এবং তার পিতা সুরুজ মিয়া দুজনে মিলে।
এব্যাপারে হালিমা বেগম আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে
জানান।