শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বিদেশ পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ১১:০৬ অপরাহ্ণ

বন্দরে বিদেশ পাঠানোর নাম করে  টাকা আত্মসাতের অভিযোগ

বন্দরে বিদেশ পাঠানোর নাম করে হতদরিদ্র শিল্পি বেগমের কাছ থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে প্রতারক আদম বেপারী কাজল মিয়া ও তার স্ত্রী সানোয়ারা বেগমের বিরুদ্ধে।

এ ঘটনায় ভূক্তভোগী নিরিহ শিল্পি বেগম বিচারের আশায় মানুষের ধারে ধারে ঘুরে বিচার না পেয়ে এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত প্রতারক আদম বেপারী দম্পত্তীকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত কাজল মিয়ার স্ত্রী শিল্পি বেগমের ছেলে সিয়ামকে বাদিনীর পূর্ব পরিচিত একই থানার ঘারমোড়া সরদার বাড়ী এলাকায় বসবাসরত কাজল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম দুবাই পাঠানোর প্রস্তব দেয়।

সরল বিশ্বাসে বাদিনী শিল্পি বেগম গত ১১ মাস পূর্বে তার ছেলে সিয়ামকে দুবাই পাঠানোর জন্য নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও একটি পাসপোর্ট নেয়।
নিধার্রিত সময়ে প্রতারক আদম বেপারী কাজল মিয়া ও তার স্ত্রী সানোয়ারা বেগম সিয়ামকে বিদেশে না নিয়ে উল্লেখিত টাকা আত্মসাত করে প্রতারক আদম বেপারী কাজল আত্মগোপন করে।

এ ঘটনায় গত বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় হতদরিদ্র শিল্পি বেগম বিবাদীদের বাড়িতে এসে পাওনা টাকা চাইলে ওই সময় চিরিমনত প্রতারক আদম বেপারী কাজল মিয়ার স্ত্রী লেডী সন্ত্রাসী সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে উল্টা নিরিহ শিল্পি বেগমকে বেদম ভাবে পিটিয়ে আহত করাসহ টাকা চাইলে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন