শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অর্ধ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ

আড়াইহাজারে অর্ধ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ উপজেলার রামচন্দ্রদী এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ রুবেল (৪০)। তিনি ওই গ্রামের বশির সিকদারের ছেলে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গোপালদী তদন্তকেন্দ্রের এস আই সাফায়েদুর রহমান জানান, ওই রাতে অনুমান ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রদী গ্রামের
সুজনের বাড়ীতে গাঁজা কেনা বেচার সময় উল্লেখিত রুবেলকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম  গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দিয়ে বৃহষ্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন