মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে নূরে আলম ভাল্লুক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ৫:০১ পূর্বাহ্ণ

বন্দরে নূরে আলম ভাল্লুক গ্রেপ্তার

বন্দরে অস্ত্র ও ডাকাতি মামলার পৃথক ওয়ারেন্টভূক্ত আসামী কুখ্যাত ডাকাত সরদার নূরে আলম ওরফে ভাল্লুক (৪২) কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। বুধবার দুপুরে তাকে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে বন্দর থানার রামনগর ব্রীজ সংলগ্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাত নূরে আলম ওরফে ভাল্লুক একই এলাকার সামউদ্দিন ওরফে সামু ডাকাতের ছেলে বলে জানা গেছে।
থানা তথ্য সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ী এএসআই আশরাফুল হক সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর ব্রীজ সংলগ্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ডাকাতি ও অস্ত্র মামলার পৃথক ওয়ারেন্টভূক্ত আসামী কুখ্যাত ডাকাত সরদার নূরে আলম ওরফে ভাল্লুককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন