রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানগর যুবদল নেতা কিবরিয়া গ্রেপ্তারে নিন্দা প্রতিবাদ

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ৩:৪০ পূর্বাহ্ণ

মহানগর যুবদল নেতা কিবরিয়া গ্রেপ্তারে নিন্দা প্রতিবাদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়াকে সিদ্ধিরগঞ্জ থানার একটি পুরোনো মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করায় মহানগর যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে গোলাম কিবরিয়াসহ কারান্তরীণ সকল দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।

বুধবার ( ১৬ নভেম্বর ) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, যুবদল নেতা গোলাম কিবরিয়াকে বিনা অপরাধে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

পরবর্তীতে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। অবিলম্বে যুবদল নেতা গোলাম কিবরিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে আওয়ামীলীগের দলীয় বাহিনীর ভুমিকা থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি। ভুলে গেলে চলবেনা এই সরকারই শেষ সরকার নয়। স্বৈরাচারী সরকারের পতন হলে, জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। তখন সকল জুলুম নিপীড়নের জন্য জনতার আদালতে কাঠগড়ায় দঁাড় করানো হবে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোলাম কিবরিয়া আটক করে। পরে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন