মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগ

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ

আড়াইহাজারে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগ

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে  ধর্ষিতা নরসিংদী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী ক্লাসের এক  ছাত্রী (২৬) বাদী হয়ে বৃহষ্পতিবার সকালে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষিতা সোনারগাঁ থানার পাকুন্দিয়া গ্রামের মৃত: আব্বাসউদ্দিনের মেয়ে।

অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই ছাত্রীকে কলেজে যাতায়েতের পথে প্রতিনিয়ত আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের খোরশেদ আলমের বখাটে ছেলে মেহেদী হাসান (৩০) প্রেমের প্রস্তাবের মাধ্যমে উত্যক্ত করতো।

পরে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে মেহেদী হাসান প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক মেলামেশা করে। কিন্তু পরে বিবাহের দাবী তুললে মেহেদী হাসান বিষয়টি এড়িয়ে যায়।

ঘটনার দিন ২৮ অক্টোবর সকালে প্রেমিক মেহেদী হাসান ওই ছাত্রীকে তার বাড়ীতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় । এতে প্রেমিকা সম্মতি না দিলে প্রেমিক মেহেদী হাসান তাকে বলপূূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ধর্ষিতার লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন