শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | ৯:১৬ অপরাহ্ণ

আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

আড়াইহাজার সংবাদদাতা : আড়াইহাজারে যাত্রীবাহি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন মিল শ্রমিক কুলসুম বেগম (৫৫) ও লেগুনা চালক ফেরদাউস (২৬)। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে ঢামেক হাসপাতাল ও ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাচঁরুখী এলাকায় ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দুর্ঘটনা প্রবন এলাকা পাচঁরুখী বাজার অতিক্রমকালে নরসিংদী থেকে ঢাকাগামী রূপসীবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও গাউছিয়া থেকে নরসিংদী গামী একটি শ্রমিক পরিবহনকারী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পড়ে যায় খাদে। ঘটনাস্থলেই নিহত হয় লেগুনার যাত্রী কুলসুম বেগম (৫৫) এবং হাসপাতালে নেয়ার পর মারা যায় লেগুনা চালক ফেরদাউস (২৬)। নিহত কুলসুম সাতগ্রামের টোকপাড়া গ্রামের লোকমান মিয়ার স্ত্রী এবং লেগুনা চালক ফেরদাউসের পুরিন্দা গ্রামের মৃত বাতেনের ছেলে । পুলিশ বাসটি উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। বাস চালক পালিয়ে গেছে। নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

আড়াইহাজার থানার এস আই মামুন জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মোট ২ জন নিহতের সংবাদ পেয়েছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন