শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নিরাপদ সড়কের দাবীতে ছাত্র শিক্ষকদের  মানবন্ধন

রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | ৫:৫১ অপরাহ্ণ

আড়াইহাজারে নিরাপদ সড়কের দাবীতে ছাত্র শিক্ষকদের  মানবন্ধন

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী সফরআলী কলেজের ছাত্র শিক্ষকদের সমন্বয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আড়াইহাজার কেন্দ্রীয় শহিদ মিনারে।

সম্প্রতি আড়াইহাজারে সড়ক দূর্ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় এবং গত ১২ অক্টোবর সকালে ঢাকা – সিলেট মহাসড়কের পাল্লা নামক স্থানে সরকারী সফর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাফিজ (২০) নিহত হওয়ায় এবং এর পর ওই কলেজের এক শিক্ষিকা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবীতে এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন আহাম্মেদের নেতৃত্বে কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ অংশ গ্রহন করেন। এ সময় তারা সড়ক দূর্ঘটনা রোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ সড়ক নিশ্চিৎ করার জন্য প্রশাসনের প্রতি দাবী রাখেন। পরে তারা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন