শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৬

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | ১:১১ অপরাহ্ণ

আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক মামলার ৬ আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা উপজেলার জাঙ্গালিয়া এলাকার মৃত সামাদের ছেলে কাউসার, রাসেল, আঃ হাই ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মনা।

অপর দিকে অন্যান্য দুটি মামলার আসামী পুরিন্দা গ্রামের মিলন মিয়ার ছেলে শামসুলহক এবং উলুকান্দি গ্রামের নুরুল আমিনের ছেলে হাবিবুর রহমান কে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের ৫জনের নামে আদালত গ্রেফতারী পরওয়ানা জারি করেছে। বাকী একজনকে পৃথক একটি মামলায় গ্রেফতার করে চালান দেয়া হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন