রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ নারায়নগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তৌহিদুল হকের জানাজার নামাজ সোমবার সকাল ১১ টায় ইলুমদী ওয়াসা লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি রোববার রাত ৮ টায় স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে এ টু জেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ পরিবার পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার জানাজায় সাবেক এমপি আলহাজ আতাউর রহমান খান আঙ্গুর, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আলী হোসেন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।