শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্কুল ছাত্রীকে অপহরণের পর মাস ব্যাপি ধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ

আড়াইহাজারে স্কুল ছাত্রীকে অপহরণের পর মাস ব্যাপি ধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার

রফিক রানা, ষ্টাফরিপোর্টাঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৪) অপহরণ করে ঢাকার বিভিন্ন স্থানে রেখে মাস ব্যাপি ধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী মাজারুল ইসলাম সজীব (২০) কে শুক্রবার সকালে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী নরসিংদির মাধবদী থানার চৌদ্দ পাইকা গ্রামের গোলজার হোসেনের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার বাজবি গ্রামের বাসিন্দা মাসুদের মেয়ে দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর উক্ত ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত সজীব উত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিল। গত ৬ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উক্ত ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরার পথে সজীব তাকে রাস্তা থেকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। সে ছাত্রীকে মাসব্যাপি ঢাকার বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে। ২ অক্টোবর ধর্ষিতা কৌশলে সজীবের কবল থেকে পালিয়ে এসে ঘটনার বিস্তারিত পরিবারের লোকজনদেরকে বলে। পরে ধর্ষিতার মামা মাহাবুর হাসান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা গ্রহনের সাথে সাথেই প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন সহযোগী আসামী রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন