শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ডাক্তার দেখাতে গিয়ে এক সপ্তাহ যাবৎ নিখোঁজ আড়াইহাজারের আজিমুদ্দিন

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ

ঢাকায় ডাক্তার দেখাতে গিয়ে এক সপ্তাহ যাবৎ নিখোঁজ আড়াইহাজারের আজিমুদ্দিন

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

ঢাকায় ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে এক সপ্তাহেও বাড়ীতে ফিরে না আসায় আড়াইহাজারের আজিমুদ্দিনের পরিবারে চলছে উৎকন্ঠা।সম্ভাব্য সব জায়গায় খোঁজা খূঁজি করেও পাওয়া যাচ্ছেনা তাকে।

এ ব্যাপারে নিখোঁজ আজিমুদ্দিনের স্ত্রী পরি বিবি বাদী হয়ে আড়াইহাজার থানায় বুধবার একটি সাধারণ ডাইরী করেছেন।নিখোঁজ আজিমুদ্দিন উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের মৃত আছব আলী ছেলে।

পরি বিবি জানান, তার স্বামী কিছুটা অসুস্থ ছিলেন। এমতাবস্থায় গত ২৮ সেপ্টেম্বর সকালে ঢাকার পিজি হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন বলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেননি তিনি। স্ত্রী পরি বিবি ও তার পরিবার বর্গ সম্ভাব্য সব জায়গায় খূঁজেও তার কোন সন্ধান না পেয়ে বুধবার আড়াইহাজার থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। নিখোঁজ ব্যাক্তির বয়স ৫২ বছর এবং তার পরনে চেক লুঙ্গি ও সাদা ফতুয়া রয়েছে বলে পরি বিবি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন