সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে আলোচনায় শীর্ষে গাজী রাসেল

রাকিব হোসেন :

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | ১১:১৮ পূর্বাহ্ণ

মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে আলোচনায় শীর্ষে  গাজী রাসেল

দীর্ঘ প্রায় দের যুগেরও বেশি সময় ধরে বন্দর উপজেলা ও এর পাঁচ ইউনিয়নে যুবলীগের সন্মেলন না হওয়ায় পিছিয়ে পরেছে বন্দর যুবলীগের কার্যক্রম ।

এখানে অন্যান্য সংগঠনগুলোর মাঝে মধ্যে কিছু কার্যক্রম লক্ষকরা গেলেও যুবলীগের কোনো কার্যক্রম চোখে দেখা যায়নি বল্লেই চলে। তবে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুসারে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নগুলোর সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রস্ততি শুরু করেছে দেশের যুবলীগের মেয়াদ উওীন্য কমিটি গুলোকে ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণার।

এরই ধারাবাহিকতায় যুবলীগের রাজনীতি করে যাওয়া স্হানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।গত ৩০ সেপ্টেম্বর বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সিভি চেয়ে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয় এর পরথেকেই মূলত ৫ টি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সামনে আসছে বেশ কিছু তরুন নেতৃত্বের নাম যাদের মধ্যে মদনপুর ইউনিয়নে সভাপতি পদে গাজী রাশেদুল ইসলাম রাসেলের নামটি আলোচনায় এসেছে ব্যপক ভাবে। ছাএলীগের রাজনীতি থেকে উঠে আসা গাজী রাসেল মদনপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী এম এ সালাম এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী আরিফুল ইসলাম আলীনুর এর ভাতিজা। পারিবারিক সূএে স্কুল জীবন থেকেই গাজী রাসেল রাজনীতির সাথে যুক্ত। এরপর চাচাদের হাত ধরেই পুরোদমে রাজনীতিতে যুক্ত হন।

চেয়ারম্যান সালাম ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য গাজী আরিফুল ইসলাম আলীনূর ইতিমধ্যেই তাদের পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে প্রশংসা কুরিয়েছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে। এই ধারাবাহিকতায় একই পরিবার থেকে উঠে আসা তাদের ভাতিজা গাজী রাসেলেরও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে স্হানীয় তরুণদের মধ্যে। তাই মদনপুরের যুবলীগ কর্মরী প্রত্যাশা করে তাদের নেতৃত্বে সভাপতি হিসেবে বন্দরের জনপ্রিয় রাজনৈতিক পরিবারের সন্তান গাজী রাশেদুল ইসলাম রাসেলই আসবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন