সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে মিশর হত্যার রায় একজনের মৃত্যুদণ্ড দুই জনের যাবজ্জীবন

সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | ২:১৯ অপরাহ্ণ

বন্দরে মিশর হত্যার রায় একজনের মৃত্যুদণ্ড দুই জনের যাবজ্জীবন

বন্দর প্রতিনিধি :

নারায়ণগ‌ঞ্জের বন্দরের মিজান সিকদার মিশর হত‌্যা মামলায় একজন‌ের মৃত‌্যুদন্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত মিঠু বন্দর উপজেলার নোয়াদ্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুন্না ও চয়ন একই এলাকার। রায় ঘোষনার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের (পরির্দশক) আসাদুজ্জামান জানান, মিজান গাজীপুরে একটি ডাইং ফ্যাক্টরিতে কাজ করেন। ২০১৯ সালের ২২ জুলাই বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য নিজ বাড়িতে অবস্থান করছিলেন মিজান। রাতে মশার কয়েল আনতে দোকানে গেলে পূর্বশত্রুতার জেরে মিঠু ও তার লোকজন কাইট্রাখালি এলাকার মৃত.শফিউদ্দিন সিকদারের ছেলে মিজান সিকদারকে ছুরিকাঘাতে হত্যা করে। এঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করলে দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে আদালত এ রায় ঘোষণা করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন