আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ পল্লীবিদ্যৎ সমিতি-২ আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: আসাদুজ্জামান ও গোপালদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সারোয়ার জামান।
রবিবার ২ অক্টোবর সকালে আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের হাতে ফুলের তোরা তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এর পর আড়াইহাজার অভিবাসী কর্মী উন্নয়ন ফোরামের আড়াইহাজার পৌরসভা ওকাপ অভিবাসী ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি তৌফিকুর রহমান, সদস্য মুক্তি বেগম, গোপালদী পৌরসভা ফোরামের সাংগঠনিক সম্পাদক রুনা ইসলাম, সদস্য ইকতিয়ার আহম্মেদ মাসুম, হাইজাদী ইউনিয়ন ফোরামের সভাপতি ডাঃ রমিজ উদ্দিন ,সহ সভাপতি আদুদ মিয়া, সাধারণ সম্পাদক রাশিদা বেগম, ফতেপুর ইউনিয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুদা বেগম, ব্রাহ্মন্দী ইউনিয়ন ওকাপ অভিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও ওকাপ ফিল্ড অর্গানাইজার ছোবান আলীসহ অন্যান্য সদস্য প্রেসক্লাবে উপস্থিত হয়ে সভাপতি, মাসুম বিল্লাহ সম্পাদক মজিবুর রহমানের হাতে ফুলের তোরা তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, কোষাধ্যক্ষ হাববিুর রহমান হাবিব, কার্যকরী সদস্য জাকির হোসেন উপস্থিত ছিলেন।
তাছাড়া ও কড়ইতলা রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসার সুপার সাদ্দাম হোসেনের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি সভাপতি মাসুম বিল্লাহসহ সকলকে অভিনন্দন জানান। তাছাড়া মুঠোফোনে শুভেচ্ছা জানান আড়াইহাজারের সাবেক নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভুমি পান্না আক্তার।